1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বিএনপি-জামায়াতের ২য় দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৯.২০ এএম
  • ২৫৯ Time View

বিএনপি-জামায়াতের ডাকা প্রথম ধাপে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষে আজ (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। এ কর্মসূচি ঘিরে নাশকতা এড়াতে ঢাকাসহ সারাদেশে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।

শেখ হাসিনার পদত্যাগসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির চলমান গণ-আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অপরদিকে, সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়া, চলমান সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবরোধের ডাক দিয়েছেন আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল।

এদিকে অবরোধের আগের দিন রাতে রাজধানীতে চার বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, গুলিস্তান ও সায়েদাবাদে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

অন্যদিকে, বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধেও দেশে লঞ্চ-বাস-ট্রেনসহ সব ধরনের পরিবহন চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।

এদিকে, অবরোধ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমসহ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে এ দুই এলাকায় সকাল-সন্ধ্যা হরতালও পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com