1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পাবনার আটঘরিয়ায় অবরোধের বিরুদ্ধে আ’লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৪.৩০ পিএম
  • ৩৭১ Time View

পাবনা প্রতিনিধি: বিএনপি জামাতের তিনদিনের ডাকা অবরোধের বিরুদ্ধে বিক্ষাভ মিছিল করেছে পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি অবরোধ বিরোধী মিছিল বের করে আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ হয়।

এসময় বক্তব্য দেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শহিদুল ইসলাম রতন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈমীন হোসেন চঞ্চল।

আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাবান মন্ডল, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খা, সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, একদন্ত ইউনিয়ন আওয়ামী  যুবলীগের সভাপতি এসএম মানিক হোসেন, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী নিখিল কুমার সাহাসহ আওয়মী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামাতের ডাকা অবৈধ অবরোধ মানি না, মানবো না। বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য’র বিরুদ্ধে সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তুলার জন্য নেতা কর্মীদের নির্দেশ দেয়।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com