1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পাবনার চাটমোহরে ইউনিয়ন শ্রমিক লীগ অফিসে হামলা, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ২.০২ পিএম
  • ৩৪২ Time View

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে ইউনিয়ন শ্রমিক লীগের অফিসে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার নিমাইচড়া ইউনিয়ন শ্রমিক লীগের অফিসে এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১০টার দিকে নিমাইচড়া বাজারে ইউনিয়ন শ্রমিক লীগের অফিসে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালায়। তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা অফিসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তদের বেধড়ক মারধরে দুজন আহত হন। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেদওয়ানুল হালিম, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি বলেন, ‘মুখোশধারী কয়েকজন ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শ্রমিক লীগ অফিসে হামলা করেছে।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সুরুজ মেম্বর এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা এ হামলা চালিয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্চুর করাসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com