1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স

“সেবা ও সাফল্যের অগ্রযাত্রায় ২৪” বছর উদযাপন করলো দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি

  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৪.৩০ পিএম
  • ৩৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২৬ অক্টোবর, ২০২৩ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে “সেবা ও সাফল্যের অগ্রযাত্রায় ২৪ বছর” উদযাপন করলো দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে কেক কেটে উদযাপন উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকদের মধ্যে আব্দুস সালাম মুর্শেদী, এমপি; এম. ইমরান ইকবাল (চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি), জামাল জি আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক কাইজার এ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল এ উপলক্ষে বলেন, “শুরুটা হয়েছিলো সেই ১৯৯৯ সালে। তারপর থেকে সেবা ও সাফল্যের অবিরাম যাত্রায় বিগত ২৪ বছরে আমরা সকলের বিশ্বাস, আস্থা ও ভালোবাসায় আজকের অবস্থানে এসেছি। আমাদের ব্যাংক দেশের বিভিন্ন খাতে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সমৃদ্ধিময় উন্নয়নে আমাদের গ্রাহক, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণকারী সংস্থা, শুভানুধ্যায়ী এবং গণমাধ্যমের সাহায্য, নির্দেশনা ও ভালোবাসা ছাড়া আমরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতাম না।” প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. রিয়াজুল করিম, (এফসিএমএ) সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সেবা ও সাফল্যের এই পথচলা অব্যাহত থাকবে। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি AAA রেটেড ব্যাংক যার বর্তমান আমানত ও মূলধনের পরিমান (৩০.০৯.২০২৩) যথাক্রমে ৩০,৫৩৪ কোটি টাকা এবং ২৭,০০৮ কোটি এবং খেলাপি ঋণের হার ৪.৮৯%। আমাদের সবগুলো অর্থনৈতিক সূচক বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডার্ড অনুযায়ী খুব ভালো অবস্থানে আছে যা একটি ঈর্ষনীয় সাফল্য। আশা করছি আগামী পাঁচ বছরের মধ্যে এই ব্যাংকটি সব ধরনের সূচকে দেশের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংক হয়ে উঠবে।’

২৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড এবং প্রিমিয়ার ব্যাংক-ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com