1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

বাংলাদেশ ব্যাংকের সাথে স্ট্যান্ডার্ড ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৯.৫০ পিএম
  • ৩৩৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বেসরকারি খাতে রপ্তানি এবং উৎপাদন সংক্রান্ত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পুনঃঅর্থায়ন তহবিল “লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ)” এর আওতায়
বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংক রপ্তানি সংক্রান্ত শিল্পখাতে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির জন্য উৎপাদনশীল প্রতিষ্ঠানসমূহে বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

১০ অক্টোবর, ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের (এফএসএসএসপিডি) পরিচালক লিজা ফাহমিদা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মোঃ মোহন মিয়া, ভারপ্রাপ্ত
কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফএসএসএসপিডি) ফিরোজ মাহমুদ ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com