বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১০ জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের প্রথম রমজান থেকে বদলাচ্ছে মেট্রোরেল চলাচলের সময় ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আল্লামা ইমাম হায়াতের আহবান শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা রয়েল এনফিল্ড বাংলাদেশে এক বছর পূর্তি উদ্‌যাপন করলো নতুন Classic 350 ও Meteor 350-এর লাইন-আপ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

জুলাই-আগস্টে পোশাক রপ্তানি ৭.৯৯ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ Time View

চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে পোশাক রপ্তানি ১২ দশমিক ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।

৪ সেপ্টেম্বর রপ্তানি উন্নয়ন ব্যুরো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। পোশাক খাত ৭ দশমিক ৯৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪৬ শতাংশ বেশি।

ইপিবি এর তথ্য অনুযায়ী, নিটওয়্যারের রপ্তানি ছিল ৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার, যেখানে ওভেন পোশাকের রপ্তানি ছিল ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার। যা আগের বছরের তুলনায় যথাক্রমে ১৭ দশমিক ২ শতাংশ ও ৬ দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পোশাক রপ্তানি ছাড়াও ম্যানুফ্যাকচারিং পণ্যে জুলাই আগসস্ট এই দুই মাসে ৯ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে কেমিক্যাল পণ্যে ২৫ দশমিক ৫৩ শতাংশ আর স্পেশালাইড টেক্সটাইলে ২০ দশমিক ৭৩ শতাংশ।

অন্যদিকে নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে কৃষি, চামড়া ও পাটজাত পণ্য। গত অর্থবছরের জুলাই-আগস্টের তুলনায় চলতি বছরের একই সময়ে এই যথাক্রমে ০ দশমিক ৮০ শতাংশ, ১২ দশমিক ৭৩ শতাংশ ও ১০ দশমিক ৩১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS