1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ

  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৯.৫৩ পিএম
  • ৬৭ Time View

[ঢাকা, ৯ আগস্ট ২০২৬] চলমান বর্ষা মৌসুমে দেশের ১০টি সিটি করপোরেশন এলাকার রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ উদ্যোগের আওতায় ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীর মতো প্রধান নগর এলাকাগুলো রয়েছে।

দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে বাংলালিংক বর্ষাকালে জীবিকার তাগিদে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাওয়া নিত্যদিনের কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে। রিকশা ও ভ্যানচালকদের মতো অনেকেই প্রবল বৃষ্টির মধ্যেও কাজ করতে বাধ্য হন এবং প্রায়ই পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন যাঁদের, তাঁদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির মতে, দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে তাদের ভূমিকা শুধু সংযোগসেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং প্রয়োজনের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে কমিউনিটির জন্য অর্থবহ ও ইতিবাচক অবদান রাখাও তাদের অঙ্গীকার।

এ উদ্যোগ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “আমরা সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলি। এই উদ্যোগ সেই ভাবনারই বাস্তব রুপ। শ্রমজীবী এসব মানুষ বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের শহরগুলোকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি রেইনকোট হয়তো ছোট একটি উদ্যোগ, তবে এর মাধ্যমে তাদের পরিশ্রমকে আমরা সম্মান জানাচ্ছি। একই সঙ্গে এ উদ্যোগ মানুষের কল্যাণে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিরও প্রকাশ।”

প্রতিকূল আবহাওয়ায় এ ধরনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে দেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতে ও জনকল্যাণে ভূমিকা রাখার বৃহত্তর লক্ষ্যকে এগিয়ে নিচ্ছে বাংলালিংক। প্রতিষ্ঠানটি তাদের প্রাত্যহিক কার্যক্রমের সঙ্গে করপোরেট সামাজিক দায়বদ্ধতাকে আরও নিবিড়ভাবে যুক্ত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, যাতে সমাজের সব শ্রেণির মানুষ এর মাধ্যমে উপকৃত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com