1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

মেসির জন্য বডিগার্ড নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১১.১৪ এএম
  • ২৪৪ Time View

লিওনেল মেসির নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। অনুশীলন মাঠ, স্টেডিয়াম কিংবা মেসির ব্যক্তিগত জীবনে সবসময় ছায়াসঙ্গী হিসেবে থাকেন এই নিরাপত্তাকর্মী। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার বডিগার্ড নিয়ে আগ্রহের কমতি নেই তার ভক্তদের। এবার জানা গেল তার পরিচয়। ইয়াসিন নামক সেই নিরাপত্তাকর্মী একজন মুইথাই ফাইটার।

মার্কিন মুলুকে পাড়ি জমানোর আগে প্রশ্ন উঠেছিল সেখানে লিওনেল মেসির নিরাপত্তা নিয়ে। লিওর নিরাপত্তা দিতে এখনও প্রস্তুত নয় ইন্টার মায়ামি। ইএসপিএনে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে চুক্তি হারিয়েছিলেন মায়ামির সাবেক গোলরক্ষক নিক ম্যার্সম্যান। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার নিরাপত্তা জোরদারের বিষয়ে কথা বলে আলোচিত হয়েছেন মেজর লিগের বিভিন্ন দলের কোচরাও।

কাতারের পরম আরাধ্যের বিশ্বকাপ জয়ের পর আকাশচুম্বী হয়েছে মেসির জনপ্রিয়তা। প্রিয় স্টারকে কাছে পেয়ে ফ্রেমবন্দি করতে আকুল থাকেন মার্কিন ভক্তরা। সেখানেই অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্য মেসির সঙ্গে সার্বক্ষণিক একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।

অনুশীলন মাঠ কিংবা ড্রেসিংরুম সবসময় লিওর পাশেই থাকেন এই নিরাপত্তাকর্মী। খেলা শুরুর আগে মাঠে প্রবেশ এবং খেলা শেষে স্টেডিয়ামের টানেল দিয়ে মাঠ ছাড়ার সময়ও লিওকে চোখের আড়াল হতে দেন না তিনি। খেলা চলাকালীন মাঠের সাইড লাইনে দাঁড়িয়ে নিশ্চিত করেন লিওর নিরাপত্তা। মাঠে কোনো খেলোয়াড় কিংবা দর্শক মেসির সান্নিধ্যে যেতে হলে তাকে প্রথমে ডিঙাতে হবে সেই নিরাপত্তাকর্মীর বাধা।

শুধু মাঠ নয়, মেসির ব্যাক্তিগত জীবনেও সবসময় তার ছায়াসঙ্গী হয়ে থাকেন এই বডিগার্ড। ফ্লোরিডার রাস্তা ও শপিংমল যেখানেই মেসি পরিবার নিয়ে যান তাকে চোখে চোখে রাখেন এই গার্ড। বিশ্বসেরা ফুটবলারের বডিগার্ড নিয়ে আগ্রহের কমতি নেই তার ভক্ত-সমর্থকদের মাঝে।

এবার জানা গেল মেসির বর্ডিগার্ডের পরিচয়। ইয়াসিন নামক সেই নিরাপত্তাকর্মী একজন প্রফেশনাল মুইথাই ফাইটার। ইয়াসিনকে ইনস্টাগ্রামে ফলোও করেন বিশ্বসেরা ফুটবলার। শুধু মুইথাই নয়, মিক্স মার্শালআর্টে রয়েছে ইয়াসিনের সমান দক্ষতা। প্রফেশনাল বক্সার হিসেবেও সুনাম আছে তার। থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি মুইথাই ম্যাচও খেলেছেন এই ফাইটার।

এদিকে মেসির বডিগার্ড নিয়ে হাসি-তামাশায় মেতেছেন তার অনেক ভক্ত। অনেকেই আবার তাকে আখ্যা দিয়েছেন নতুন রদ্রিগো ডি পল নামে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com