1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Title :

স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮.৫০ পিএম
  • ৪০ Time View

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬: প্রযুক্তির সঙ্গে ফ্যাশনের মেলবন্ধন ঘটাতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড এপেক্স-এর সঙ্গে যুক্ত হয়েছে ভিভো। আসন্ন ভিভো ভি৮০ লাইটকে শুধু একটি স্মার্টফোন নয়, বরং প্রতিদিনের স্টাইল ও লাইফস্টাইলের অংশ করে তুলতেই এই বিশেষ আয়োজন।

কাজ হোক কিংবা ব্যক্তিগত জীবন, নিজের স্টাইল, পছন্দ আর সিদ্ধান্তে যারা সবসময় নিজের সেরাটা তুলে ধরতে চায় – ‘স্লে এভরি এজ’ তাদের সেই গল্প। জীবনের প্রতিটি দিকেই নিজের ছাপ রাখা, নিজের পছন্দে আত্মবিশ্বাসী থাকা আর প্রতিটি মুহূর্ত উপভোগ করাই এই ধারণার মূল কথা।

এই জায়গাতেই ভিভো ও এপেক্সের ভাবনার মিল। নিজের পছন্দে আত্মবিশ্বাসী এবং মান ও রুচির ক্ষেত্রে আপসহীন মানুষদের জীবনযাপনের সঙ্গে এপেক্সের ভাবনাও বেশ মানানসই। সেই মিল থেকেই ভি৮০ লাইটের সঙ্গে এপেক্সের এই বিশেষ আয়োজন।

ভিভো ভি৮০ লাইটের ভিন্নধর্মী নকশার সঙ্গে থাকছে এই সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে। ৬.৮৩ ইঞ্চির থ্রি-ডি ডুয়াল-কার্ভড ডিসপ্লে, আল্ট্রা-থিন বেজেল ও কার্ভড বডি ভি৮০ লাইটের ডিজাইনে দেবে প্রিমিয়াম ও আধুনিক লুক। ডিসপ্লের মসৃণ বাঁকানো প্রান্ত ফোনটিকে যেমন দেবে নজরকাড়া লুক, তেমনি ব্যবহারের সময়ও দেবে আরামদায়ক অনুভূতি।

ভি৮০ লাইটের ডিজাইনে বাড়তি আকর্ষণ যোগ করবে এর স্কাইলাইন ক্যামেরা মডিউল। আড়াআড়ি ক্যামেরা মডিউল ও আলো প্রতিফলনের বিশেষ নকশা ফোনটির পেছনের অংশে এনে দেবে আলাদা মাত্রার সৌন্দর্য। স্টাইল ও নান্দনিকতায় গুরুত্ব দেওয়া ব্যবহারকারীদের নজর কাড়বে ভি৮০ লাইটের এই নকশা।

এই আয়োজনে ভি৮০ লাইটের সঙ্গে থাকছে রুচিশীল ও স্টাইলসচেতনদের জন্য কিছু উপহার। এসব উপহার ভি৮০ লাইটের প্রিমিয়াম অভিজ্ঞতায় যোগ করবে বাড়তি আকর্ষণ। প্রযুক্তি, স্টাইল ও পরিশীলিত রুচির এই সমন্বয় ভি৮০ লাইটের আগমনকে করে তুলবে আরও বিশেষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com