1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

এবার ঢাকায় আসবেন ডি মারিয়া

  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ১১.২০ এএম
  • ২১৪ Time View

কিছুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। এবার বাংলাদেশে পা রাখতে চলেছেন মেসি-মার্টিনেজদের দলের আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। খুব শিগগিরই বাংলাদেশে আগমন ঘটতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকার।

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়াকে বাংলাদেশ এবং ভারতে আনার জন্য চেষ্টা করছেন ভারতীয় উদ্যোক্তা শতদ্রু দত্ত। ডি মারিয়া যে বাংলাদেশে আসছেন, বৃহস্পতিবার (১০ আগস্ট) সেটা সময় সংবাদকে নিশ্চিত করেছেন শতদ্রু নিজেই। এর আগে মার্টিনেজকেও ভারত ও বাংলাদেশে এনেছিলেন তিনি।

বৃহস্পতিবার মোবাইল ফোনে সময় সংবাদকে শতদ্রু দত্ত জানান, ডি মারিয়ার বাংলাদেশ এবং ভারত সফর প্রায় নিশ্চিত। তবে এখনও দিন-তারিখ নির্ধারিত হয়নি।

আগামী দশ দিনের মধ্যে দিন তারিখ নির্ধারণ হয়ে যাবে বলেও জানান এই উদ্যোক্তা।

বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনার বিশাল সমর্থকগোষ্ঠী। সবশেষ কাতার বিশ্বকাপের সময় মেসিদের প্রতি ভক্তদের সেই উন্মাদনা প্রকাশ পেয়েছে ভালোভাবেই। আর সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে সে বিষয়টি জানতে পারে আর্জেন্টাইনরাও। তাই নিজের ইচ্ছাতেই বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ। তবে যেই ভক্তদের কারণে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ, তাদের সঙ্গেই দেখা হয়নি তার।

তবে এবার সেরকম কিছু হচ্ছে না। ডি মারিয়াকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন ভক্তরা। বাংলাদেশে থাকবে তার দিনভর প্রোগ্রাম। এমনটাই জানিয়েছেন শতদ্রু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com