1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ১.০০ পিএম
  • ৩১৭ Time View

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসছে ক্রিকেটের সবচেয়ে বড় মহাযজ্ঞ বিশ্বকাপ। বুধবারই বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এদিনই ভারত বিশ্বকাপের টিকিট বিক্রির দিনক্ষণ জানালো আয়োজকরা।

আগামী ২৫ আগস্ট থেকেই বিশ্বকাপের টিকিট কিনতে পারবেন দর্শকরা। বিশ্বকাপের মূল ম্যাচের সঙ্গে টিকিট কেটে দলগুলোর অনুশীলন দেখার সুযোগ পাবেন দর্শকরা। ২৫ আগস্ট পাওয়া যাবে ভারত বাদে অন্য দলগুলোর অনুশীলন ও বিশ্বকাপের ম্যাচের টিকিট।

৩০ আগস্ট গুয়াহাটি ও থিরুভানান্থাপুরামে অনুষ্ঠিত ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট পাওয়া যাবে। ৩১ আগস্ট ভারতের তিন ম্যাচের টিকিট পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ভারত-অস্ট্রেলিয়া (৮ অক্টোবর), ভারত-আফগানিস্তান (১১ অক্টোবর) ও বাংলাদেশ-ভারত (১৯ অক্টোবর) ম্যাচ।

কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট পাওয়া যাবে ১ সেপ্টেম্বর। একই দিনে ভারত-শ্রীলঙ্কা (২ নভেম্বর) ম্যাচেরও টিকিট পাবেন দর্শকরা। ২ সেপ্টেম্বর ভারত-সাউথ আফ্রিকা (৫ নভেম্বর) ও ভারত-নেদারল্যান্ডস (১২ নভেম্বর) ম্যাচের টিকিট পাবেন দর্শকরা।

ভারত-পাকিস্তান (১৪ অক্টোবর) হাই ভোল্টেজ ম্যাচের টিকিট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর। এই ম্যাচকে ঘিরেই ভারতের দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ থাকবে বলে ধারণা করা হচ্ছে। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি হবে ১৫ সেপ্টেম্বর থেকে। এবারের বিশ্বকাপে অনলাইনে টিকিট পাওয়া গেলেও থাকছে না ইটিকিটিং ব্যবস্থা। ফলে অনলাইনে টিকিট কেনার পর ম্যাচের আগে ছাপা টিকিট সংগ্রহ করতে হবে দর্শকদের। ম্যাচের আগে বেশ কিছু স্থানে টিকিট সংগ্রহের জন্য কাউন্টার বসানো হবে বলেও জানিয়েছে আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com