1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

ভৈরবে যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১০.৫১ পিএম
  • ৩৯৪ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি দেশ ও বিদেশে নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। ৭১ এর পরাজিত শক্তি এখন বিএনপি’র নেতৃত্বে চলছে। বিএনপি চাই শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়াকে বাধা সৃষ্টি করতে। আমরা এর উচিত জবাব দিব।

শনিবার (২২ জুলাই) বিকালে কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত তারুণ্যের জয়যাত্রা’র সমাবেশে এমনই কথা বলেন স্থানীয় নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করণে তারুণ্যের জয়যাত্রার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে ভৈরব উপজেলা ও পৌর যুবলীগ এই সমাবেশের আয়োজন করে। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বিকেল ৩টা থেকে ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। 

ভৈরব উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউল ইসলাম অলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাক্কী বিল্লাহ, সাধারণ সম্পাদক অতিক আহমেদ সৌরভ, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক অরুন আল আজাদ, ইকবাল হোসেন, আরমান উল্লাহ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন ও সাধারণ সম্পাদক আল আমিন সৈকত প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ আরোও বলেন, ভৈরব হলো প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর এলাকা, ভৈরব হলো শহীদ আইভি রহমানের এলাকা। আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে ভৈরব থেকে আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে জয়যুক্ত করবো। এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে স্লোগান দিতে থাকেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com