1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

ব্যাট ও বল হাতে দলকে জেতালেন সাকিব

  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১০.৫৪ এএম
  • ১৮৪ Time View

ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জেতালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসন। প্রথম ম্যাচেই তার অলরাউন্ডার নৈপুণ্যে টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে রাঙালো মন্ট্রিয়ল টাইগার্স।

বাংলাদেশ সময় শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় মন্ট্রিয়ল টাইগার্স ও সারে জাগুয়ার। ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান করে সারে। জবাবে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মন্ট্রিয়ল।

দলের জয়ের দিনে বল হাতে ৩ উইকেট নেন সাকিব। যেখানে ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ১৮ রান। এছাড়া ব্যাট হাতে ১৩ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ রান করেন তিনি। ম্যাচ শেষ করে আসতে না পারলেও সাকিবের এই রান জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

এ দিন মন্ট্রিয়েলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন দিলপ্রীত সিং ও দীপেন্দ্র সিং। ম্যাচটিতে সাকিব জয়ের আনন্দ পেলেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাসকে। লিটন সাকিবদের প্রতিপক্ষ সারের জার্সিতে মাঠে নেমেছিলেন। দলটির হয়ে ওপেনিংয়ে আসলে সাকিবই তাকে সাজঘরে ফেরান। সারের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক ইফতিখার আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com