1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

মিয়ামির হয়ে যেসব টুর্নামেন্টে খেলবেন মেসি

  • আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১০.৫৯ এএম
  • ২২৮ Time View

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তার নতুন অভিযান শুরু করবে খুব শিগগিরি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে তার চুক্তির কাজ সম্পন্ন হওয়ার পর আগামী ২১ জুলাই অভিষেক হতে পারে সাবেক পিএসজি এবং বার্সেলোনার এই ফুটবলারের। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের লিগের অর্ধেক মৌসুম পার হয়ে গেছে। তবুও লিগের পাশাপাশি আরও কয়েকটি টুর্নামেন্টে খেলবেন আর্জেন্টাইন তারকা।

এই বয়সে ফুটবলকে উপভোগ করতেই যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দিয়েছেন মেসি। এই কথা আর্জেন্টিনার অধিনায়ক নিজেই জানিয়েছেন। তবে ফুটবলকে উপভোগের পাশাপাশি তার নতুন দল ইন্টার মিয়ামিকেও লিগ টেবিলের তলানি থেকে ওঠাতে হবে। এমএলএসের মোট ক্লাব সংখ্যা ২৯। তবে দুই ভাগে ভাগ হয়ে খেলে থাকে দলগুলো। ইস্টার্ন কনফারেন্স লিগে টেবিলের একেবারে তলানিতে (১৫তম স্থানে) রয়েছে ইন্টার মিয়ামি। মেসির প্রথম কাজ হবে দলকে তলানি থেকে উপরে ওঠানো।

এদিকে লিগের পাশাপাশি মেসি ভিন্ন টুর্নামেন্টও খেলবেন মিয়ামির হয়ে। যুক্তরাষ্ট্রের লিগ কাপের সঙ্গে ইউএস ওপেন কাপও খেলবে মেসির নতুন দল। ইউএস ওপেন কাপ হচ্ছে উত্তর আমেরিকান মহাদেশীয় টুর্নামেন্ট। যা অনেকটা ইংল্যান্ডের এফএ কাপের মতো। এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের সকল ডিভিশনের ক্লাবগুলো লড়াই করে। আর এই টুর্নামেন্ট যে দল জিতবে তারা কনকাকাফ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করবে। এরই মধ্যে ইউএস ওপেন কাপের সেমিতে পা রেখেছে ইন্টার মিয়ামি। আগামী ২৩ আগস্ট তারা মুখোমুখি হবে সিনসিনাটির।

এমএলএস (যুক্তরাষ্ট্রের লিগ) ও লিগা এমএক্স (মেক্সিকান লিগ) মধ্যকার টুর্নামেন্টটিকেই লিগ কাপ বলা হয়। এই টুর্নামেন্টেরই ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হবে মেসির ক্রুজ আজুলের বিপক্ষে।  

তবে মেসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, ২০২৪ কনকাকাফের জন্য কোয়ালিফাই করা। কারণ মেসির দল ইন্টার মিয়ামি এই টুর্নামেন্টে কোয়ালিফাইয়ের জন্য বেশ দূরে রয়েছে। কারণ লিগে তাদের অবস্থান ১৫তম স্থানে। তবে ইউএস ওপেন কাপ জিতলে সরাসরি কনকাকাফ খেলার টিকিট পাবে ইন্টার মিয়ামি। যেই টুর্নামেন্টে সেমিফাইনালে রয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com