1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

ইমরান খানের বিরুদ্ধে আরও ৬ মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১০.৪১ পিএম
  • ২০৯ Time View

দেশজুড়ে সহিংসতা ও সামরিক স্থাপনায় হামলার দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আরও ৬টি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আওতায়।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  এ নিয়ে গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে দেশজুড়ে মোট মামলা দেড়শ ছাড়িয়েছে। এসব মামলা নিয়ে একসঙ্গে কাজ করছে বেশ কয়েকটি তদন্তকারী দল। ৭০ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে ৯ মে। বাকি তিনটি হয়েছে পরদিন, ১০ মে।

মামলার বিষয়ে ইমরান খান বলেন, আরও ছয়টি নতুন মামলায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ভুয়া মামলায় জামিন পেতে এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে।

গত ৯ মে আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু পিটিআই সমর্থকরা। পরপরই লাহোরে ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও আগুন দেয় পিটিআই সমর্থকরা, প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান।

এছাড়া, লাহোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। পরে সেখানে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে পিটিআই বিক্ষোভকারীরা পালিয়ে যায়। বিক্ষোভকারীরা পাঞ্জাবে ১৪টি সরকারি স্থাপনা বা ভবন এবং পুলিশের ২১টি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। পাকিস্তানের দুই প্রদেশে মোবাইল ডাটা সার্ভিস পাশাপাশি স্কুল এবং অফিসও বন্ধ রাখা হয়।

-ইন্ডিয়া টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com