1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

রংপুর রাইডার্সে ফিরলেন সাকিব

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১০.৫০ এএম
  • ২৪৩ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত দুই আসরেই ফরচুন বরিশালের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি দলটিকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ২০২২ সালের আসরে ফাইনাল খেললেও গত আসরে দলটি বাদ পড়ে যায় এলিমিনেটর রাউন্ড থেকে। ফলে আগামী আসরের রিটেইন ক্রিকেটারের লিস্টে সাকিবকে রাখেনি বরিশাল। আর সাকিবও নতুন দলে নাম লেখাতে বেশি সময় নেননি।

বিপিএলে দলবদল করে রংপুর রাইডার্সে নাম লেখালেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক সদস্য। রংপুরের হয়ে এর আগেও খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার দুই বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন তিনি।

সবশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল।

সাকিব বিপিএলের সেরা খেলোয়াড়দের একজন। ব্যাটিং কিংবা বোলিং, সব জায়গাতেই নিজের নাম উজ্জ্বল করে রেখেছেন তিনি। বিপিএলে ব্যাটিংয়ে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক সাকিব। বিপিএলে সাকিবের রান ২১৪২।

এদিকে বোলিংয়েও কম যাননি সাকিব। ১০০ ইনিংসে বল করে ১৩২টি উইকেট পেয়েছেন তিনি। ইকোনমি মাত্র ৬.৫২। পাঁচ উইকেটও পেয়েছেন একবার। এমন পরিসংখ্যান দেখেও সাকিবকে ছেড়ে দিয়েছে বরিশাল। মূলত দলের প্রতি সাকিবের নিবেদন নিয়ে অসন্তুষ্ট ছিল বরিশাল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com