1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

মেসির পথ ধরে মিয়ামিতে যাচ্ছেন রামোস

  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৯.৪৮ পিএম
  • ২৭৫ Time View

পিএসজি ছাড়ার দোরগোড়ায় থাকা অবস্থায় একাধিক লোভনীয় প্রস্তাব ছিল লিওনেল মেসির সামনে। তবে সবাইকে চমকে দিয়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার সেই একই পথে হাঁটতে যাচ্ছেন সার্জিও রামোস।

স্প্যানিশ ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খেললেও গত দুই বছর সতীর্থ হিসবে পিএসজিতে ছিলেন মেসি এবং রামোস। সম্প্রতি মেসি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর রামোসও এগোচ্ছেন সেই ক্লাবের দিকেই। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, এমএলএসের ক্লাবটির সঙ্গে ইতোমধ্যে আলোচনা অনেকদূর এগিয়ে নিয়েছেন স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক।

সদ্য শেষ হওয়া মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়েছে রামোসের। প্যারিসের ক্লাবটি নতুন করে চুক্তি নবায়ন না করায় এখন থেকে ফ্রি এজেন্ট স্প্যানিশ এই ডিফেন্ডার। তাই আসন্ন মৌসুমেই তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে মিয়ামি।

ফ্রেঞ্চ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএসজিতে থাকার ইচ্ছা ছিল রামোসের। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ তারকার সঙ্গে চুক্তি নবায়ন করেনি প্যারিসের ক্লাবটি। গুঞ্জন ছিল, শৈশবের ক্লাব সেভিয়া অথবা ক্রিস্টিয়ানোকে রোনালদোর মতো সৌদি আরবের ক্লাবে যেতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত মিয়ামির কোর্টেই গিয়ে পৌঁছেছে বল।

মেসি-বুস্কেটসের মতো জর্দি আলাবাও যোগ দিতে পারেন ইন্টার মিয়ামিতে। আর যদি সেটা হয় তবে আরও একবার পুনর্মিলনী হতে পারে সাবেক এই তিন বার্সা তারকার। গুঞ্জন আছে, বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া জর্দি আলবার সঙ্গে যোগাযোগ করেছে এমএলএসের ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com