1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া

৩ ট্রিলিয়ন ডলার ছাড়াল অ্যাপলের বাজারমূল্য

  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩, ১০.১১ পিএম
  • ২৮৭ Time View

যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের বাজার মূলধন বেড়ে আবার ৩ ট্রিলিয়ন (৩ লাখ কোটি মার্কিন ডলার) ডলার ছাড়িয়েছে। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে বৈশ্বিক পুঁজিবাজারে প্রথম কোম্পানি হিসেবে অ্যাপলের বাজার মূলধন ৩ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছিল। শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিংয়ের সময় তা পুনরায় একই মাইলফলকের কাছাকাছি পৌঁছায়।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী শেয়ার গণনা অনুসারে, শুক্রবার প্রি-মার্কেট ট্রেডিং চলাকালে অ্যাপলের শেয়ারের দাম প্রায় ১ শতাংশ বেড়ে ১৯০ দশমিক ৭৩ মার্কিন ডলারে ওঠে। এতেই অ্যাপলের বাজার মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে। প্রসঙ্গত, এক ট্রিলিয়ন সমান এক লাখ কোটি।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অ্যাপলের শেয়ারের দাম ৪৬ শতাংশ বেড়েছে। বিনিয়োগকারীরা মনে করেন, বৈশ্বিক প্রযুক্তি খাতের বিখ্যাত এই কোম্পানি দক্ষতার সঙ্গে একটি বছর কাটিয়েছে।

শেয়ারবাজারের বিনিয়োগকারীরা কিছুদিন ধরে অ্যাপলের শেয়ার কেনায় ঝুঁকছেন। সে জন্য অ্যাপল কর্তৃপক্ষ গত মে মাসে বিনিয়োগকারীদের সতর্ক করে দেয় যে এপ্রিল-জুন ত্রৈমাসিকে তারা কোম্পানির আয় ৩ শতাংশ কমার আশঙ্কা করছে।

জুন মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে অ্যাপলের বার্ষিক ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির হেডসেটসহ নানা পণ্য ও সেবা বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক নতুন প্রযুক্তি ও পণ্যগুলো তুলে ধরেন।

এসব পণ্যের মধ্যে রয়েছে ‘ভিশন প্রো’ নামের এআর প্রযুক্তির হেডসেট, ‘ভিশন ওএস’ নামের নতুন অপারেটিং সিস্টেম, ১৫ ইঞ্চি পর্দার ম্যাকবুক এয়ার ল্যাপটপ কম্পিউটার, ‘আইওএস ১৭’ নামের নতুন অপারেটিং সিস্টেম, ‘আইপ্যাড ওএস ১৭’ নামের অপারেটিং সিস্টেম, এম ২ আলট্রা প্রসেসরবিশিষ্ট নতুন মডেলের ম্যাক প্রো কম্পিউটার ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com