1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প

  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৪.৫৪ পিএম
  • ২০৯ Time View

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। দেশটির আবতহাওয়া ও জলবিদ্যা বিভাগ (ডিএমএইচ) এ কথা জানিয়েছে।

ডিএমএইচ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আইয়ারওয়াদি অঞ্চলের পিয়াপন শহরের ৭০ মাইল দক্ষিণপূর্বে।
ডিএমএইচের ভূমিকম্প বিভাগের উপ-পরিচালক ইন মায়ো মিন হতউই সিনহুয়াকে বলেন, ‘ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্র তলদেশে। এতে সুনামির কোন সম্ভাবনা নেই।’

তিনি আরো বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা কেবলমাত্র ৬.৫ এবং এর উপরে হলে সুনামি হতে পারে।’
তিনি জানান, এ ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর জানা যায়নি।

ইয়াঙ্গুন অঞ্চলের কতিপয় শহরের বাসিন্দারা হালকা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।

ডিএমএইচ জানায়, সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১৫.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৯৬.৩৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়।

-সিনহুয়া

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com