1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

তীব্র গরমে তিন দিনে ৯৮ জনের মৃত্যু

  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩, ১১.১৮ এএম
  • ২৮২ Time View

তীব্র গরম ও দাবদাহে ভারতের উত্তরপ্রদেশ এবং বিহারে গত তিন দিনে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশের মৃতের সংখ্যা ৫৪ এবং বিহারে ৪৪ জন।

উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতাল সূত্র জানায়, তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে ১৫, ১৬ এবং ১৭ জুন যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গ নিয়ে এ তিন দিন চারশোরও বেশি রোগী ভর্তি হয়েছেন।

বালিয়া জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা (সিএমও) জয়ন্ত কুমার জানান, যে সব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বেশির ভাগেরই বয়স ৬০ বছরের বেশি। জেলায় তাপপ্রবাহের কারণে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতি দিন বাড়ছে।

বালিয়ায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত শুক্রবার বালিয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি।

অন্য দিকে, বিহারের পরিস্থিতিও এক। তীব্র গরমে পুড়ছে পূর্ব ভারতের এই রাজ্য। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহে। রাজ্যের ১৮টি জায়গায় চরম তাপপ্রবাহ চলছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল শনিবার ১১টি জেলায় তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে। পাটনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এ দিন শেখপুরায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। তাপপ্রবাহের কারণে আগামী ২৪ জুন পর্যন্ত পাটনা এবং রাজ্যের সব জেলায় স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com