1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

রূপগঞ্জে পোশাক কারখানায় দুই মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৪.৪১ পিএম
  • ২৯৫ Time View

রূপগঞ্জ প্রতিনিধি: দুই মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানি মুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করেছেন। 

মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮ টা থেকে উপজেলার আউখাব এলাকার রবিনটেক্স নামের পোশাক কারখানায় শ্রমিকদের মাঝে এই অসন্তোষ দেখা দেয়।

সকাল সোয়া দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রবিন ট্যাক্স লিমিটেড নামের পোশাক কারখানায় প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। গত দুই মাসের বোকা বেতন ভাতা দেই দিচ্ছি করে মালিকপক্ষ শ্রমিকদের ঘুরাচ্ছেন। এ পর্যন্ত চার দফা মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা হলে বেতন ভাতা পরিশোধ করে দিবে বলে আশ্বাস দিলেও বেতন ভাতা পরিশোধ করেননি।

মঙ্গলবার সকাল ৮ টায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় কাজে যোগদান না করে মালিকপক্ষের কাছে দুই মাসের বকেয়া বেতন ভাতা দাবি করেন। বেতন-ভাতা পরিশোধের আশ্বাস না পেয়ে শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ভিতরেই বিক্ষোভ শুরু করেন।

মালিকপক্ষ বেতন ভাতা পরিষদের আশ্বাস দিলেও তাৎক্ষণিক বেতন ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা তাদের অবস্থান থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

কারখানার ফিনিসিং বিভাগের শ্রমিক আমেনা বেগম, হাসনা জরিনা, সামসুল হক, আসমা বলেন,আমরা বেতন না পেলে খাব কি, আর ঘর বাড়া দিব কি ভাবে। বেতন ভাতা না পেয়ে আমরা ওনার অর্ধারে দিন কাটাচ্ছি। 

কারখানার প্রশাসনিক জিএম আদনান বলেন, মালিকের সঙ্গে কথা হয়েছে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করে দেয়া হবে । শ্রমিকদের বুঝানো হচ্ছে কাজে যোগ দেওয়ার জন্য।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে আজকে অর্ধেক বেতন ভাতা দিয়ে দিবে আগামী বৃহস্পতিবার বাকিটা পরিশোধ করে দেওয়া হবে ‌। এখন শ্রমিকদের শান্ত হয়ে কাজ যে যোগ দেওয়ার জন্য বলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com