1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

পাটগ্রামে শিবির নেতাকে কাজী বানাতে আওয়ামী লীগ সাংসদের সুপারিশ

  • আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩, ৬.২৮ পিএম
  • ৩৭৬ Time View


বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাটগ্রাম পৌর শাখার সাবেক প্রচার সম্পাদক শাহীনুর রহমানকে পাটগ্রাম পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধক) এর শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করেছেন লালমনিরহাট—১ আসনের সরকার দলীয় এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। এ সুপারিশকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও জনসাধারণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গত ২২ মে ২০২৩ তারিখে শাহীনুর রহমানকে নিয়োগের জন্য উপানুষ্ঠানিক পত্র নং—বাজাস/১৬ লালমনিরহাট—১/২০২৩—১১৮ এর মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধীন আইন ও বিচার বিভাগে সচিবকে  সুপারিশ করে মোতাহার হোসেন এমপি।

এ বিষয়ে সাংসদের সুপারিশের কপি, শাহীনুর রহমানের কমিটির তালিকা, সদস্য ফরম ও চাঁদা প্রদানের রসিদ প্রতিবেদক হাতে পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধক) এর মৃত্যুজনিত কারনে পদটি দীর্ঘদিন শূন্য থাকায় পাটগ্রাম উপজেলার সাব—রেজিস্ট্রার গত ২৮/০৪/২০২৩ইং তারিখে ৩ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করেন। বাছাইকৃত ৩ জন প্যানেলভুক্ত প্রার্থীর মধ্যে পাটগ্রাম পৌরসভার ০৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ক্রমিক নং-০৩ জনাব শাহীনুর রহমান, পিতাঃ সিরাজুল ইসলাম, গ্রামঃ রসুলগঞ্জ (বানিয়াপাড়া), ডাকঘরঃ পাটগ্রাম, উপজেলাঃ পাটগ্রাম, জেলাঃ লালমনিরহাট—কে উক্ত শূন্য পদে নিয়োগ করার জন্য সাংসদ মোতাহার হোসেন সুপারিশ করেন। সুপারিশ পত্রে তিনি শিবির নেতা শাহীনুর রহমান ও তার পরিবারকে আওয়ামীপন্থী ও স্বাধীনতার পক্ষের সমর্থক দাবি করে তাকে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধক) এর শূন্য পদে নিয়োগের জোর সুপারিশ করেন।

অথচ তথ্য প্রমাণ ও স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, শাহীনুর রহমান দীর্ঘদিন যাবত জামায়াত—শিবিরের রাজনীতির সাথে জড়িত। তিনি ২০১৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও সম্পাদক অনুমোদিত পাটগ্রাম পৌর শাখা কমিটির প্রচার সম্পাদক ছিলেন। তিনি ০৫/০৫/২০১৩ সাল থেকে শিবিরের নিয়মিত সদস্য হিসেবে সকল ধরনের নিয়মকানুন মেনে একজন আদর্শ শিবির কর্মী হিসেবে এলাকায় সুপরিচিত। এ ঘটনায় পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ কর্মী বলেন, মোতাহার হোসেন এমপি আর্থিক সুবিধার বিনিময়ে শাহীনুরকে কাজী পদে নিয়োগের সুপারিশ করায় প্রকৃত আওয়ামী লীগ পরিবারের লোকজন নিয়োগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মানছেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com