1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

জন্মদিনের ছবিতে কটাক্ষের শিকার তিশা!

  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১১.১৯ এএম
  • ২৬০ Time View

সম্প্রতি সুনেরাহ বিনতে কামাল ও নাজিফা তুষির পাশাপাশি ব্যক্তিগত ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হয় জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশার। সেই রেশ ধরেই এবার জন্মদিনের ছবিতে কটাক্ষের শিকার হলেন তিশা।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২ টা নাগাদ নিজের ফেসবুক পেজে নিজের জন্মদিনের ৬ টি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিশা। আর তারপরই নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হন তিনি।

অনেকেই শরীফুল রাজকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ এই অভিনেত্রীকে মাতাল বলে কটাক্ষ করেছেন। তবে তিশার ভক্তদেরও সেসব ইস্যুতে পাল্টা জবাব দিতে দেখা গেছে।

ভাইরাল ভিডিওতে শুধু তিশাই রয়েছেন, সেখানে শরীফুল রাজ নেই। তাছাড়া ওই ভিডিও অভিনেত্রীর একান্ত ব্যক্তিগত সে কারণে অভিনেত্রীর পাশে ছিলেন অনেকেই।

তবে কমেন্টস পড়ে বেশ ভালোই বোঝা যাচ্ছে, তিশার ২৯ মে ভাইরাল হওয়া মদ্যপ অবস্থায় কথা বলার দৃশ্য এখনও সহজভাবে মেনে নিতে পারেননি অনেকেই। যে কারণে অভিনেত্রীর জন্মদিনের মুহূর্ত নিয়ে কথা না বলে সবাই সেই ভাইরাল ভিডিওর রেশ ধরেই কমেন্টস করছেন।

নেটিজেনদের আরেক অংশ আর তিশাভক্তরা অবশ্য পোস্ট করা জন্মদিনের সেই ছবির বেশ প্রশংসাও করেছেন। সাদা শাড়ি ও হালকা সবুজ ব্লাউজের সঙ্গে গহনায় সিম্পলি সাজে তানজিন তিশাকে যে মোহনীয় লাগছিল সে কথা বলতে ভোলেননি তারা।

তবে ভালো আর খারাপ মন্তব্যের কারণে অভিনেত্রী কমেন্টস সেকশন লিমিটেড করে দিয়েছেন। এখন চাইলেই আর কোনো নেটিজেন মন্তব্য করতে পারবেন না জনপ্রিয় এ অভিনেত্রীর পোস্ট করা ছবিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com