গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিংখাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি ২৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৪ শতাংশ বোনাস।