1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে

  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯.৫৮ পিএম
  • ১৬১ Time View

১২ আগস্ট, ঢাকা: গ্লোবাল এআই প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে টেকনো মেগাপ্যাড ২ উন্মোচন করেছে। বিনোদন, পড়াশোনা ও দৈনন্দিন কাজের জন্য তৈরি এই ট্যাবলেটটি ব্যবহারকারীদের দিচ্ছে সহজ ও বহুমুখী অভিজ্ঞতা। হাই-রেজ্যুলেশন ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ইন্টেলিজেন্ট এআই ফিচারের সমন্বয়ে মেগাপ্যাড ২ তৈরি করা হয়েছে শিক্ষার্থী, পেশাজীবী এবং এমন ব্যবহারকারীদের জন্য, যারা কাজ ও বিনোদন দুটির জন্যই একটি ডিভাইস খুঁজছেন।

টেকনো মেগাপ্যাড ২-এ রয়েছে একটি ম্যাসিভ ১১-ইঞ্চি ২.৫কে আই-কেয়ার ডিসপ্লে, যার ৯০ হার্টজ রিফ্রেশ রেট স্ট্রিমিং, পড়া, ব্রাউজিং এবং দৈনন্দিন কাজের জন্য ক্লিয়ার ভিজ্যুয়াল ও স্মুথ ইন্টার‍্যাকশন অভিজ্ঞতা নিশ্চিত করে। ডিসপ্লেটি ফ্লিকার-ফ্রি এবং লো ব্লু লাইটের জন্য টিইউভি রাইনল্যান্ড সার্টিফায়েড। ফলে দীর্ঘ সময় স্ক্রিন দেখলেও চোখের জন্য আরও আরামদায়ক অভিজ্ঞতা দেয়।

বড় ডিসপ্লে থাকা সত্ত্বেও, ট্যাবলেটটির থিকনেস মাত্র ৬.৬ মিমি এবং এটি সম্পূর্ণ মেটাল বডিতে তৈরি। এর ফলে ট্যাবলেটটি সহজে বহনযোগ্য হওয়ার পাশাপাশি দেখতে ও ব্যবহারে প্রিমিয়াম ফিল প্রদান করে। বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে রয়েছেকোয়াড স্টেরিও স্পিকার যাসিনেমা, গান, গেমিং এবং অনলাইন কনটেন্টের জন্য ইমার্সিভ সাউন্ড প্রদান করে।

মেগাপ্যাড ২-এর প্রসেসর সেকশনে রয়েছে পাওয়ারফুল মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর। পাশাপাশি রয়েছে ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি পর্যন্ত র‍্যাম, যার মধ্যে ৬ জিবি ফিজিক্যাল র‍্যামের সঙ্গে মেমোরি ফিউশনের মাধ্যমে আরও ৬ জিবি র‍্যাম যোগ করা যায়। ৮২০০ এমএএইচ ব্যাটারি থাকায় ট্যাবলেটটি সারাদিন ব্যবহার করা যায়। ফলে দীর্ঘক্ষণ পড়াশোনা, কাজ, বিনোদন ও ভ্রমণের জন্য এটি উপযুক্ত।

উন্নত কর্মদক্ষতার জন্য মেগাপ্যাড ২-এ রয়েছে পিসি-লেভেলের মাল্টি-উইন্ডো সুবিধা, যা ব্যবহারকারীদের একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করতে সাহায্য করে। মেগাপ্যাড ২-এ প্রি-ইনস্টলড ডাব্লিউপিএস অফিসের মাধ্যমে ডকুমেন্ট তৈরি ও সংশোধন করা যায়, পাশাপাশি প্রেজেন্টেশনও তৈরি করা সম্ভব। ফলে স্টাডি, অনলাইন লার্নিং ও অফিস প্রোডাক্টিভিটির জন্য ট্যাবলেটটি আরও কার্যকর ও সুবিধাজনক হয়ে উঠেছে।

“টেকনো এআই” অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে এআই স্ন্যাপমেমো, মাইন্ডহাব, এআই লার্নিং, এআই ট্রান্সলেশন, ফটো-ভিত্তিক সমস্যা সমাধান এবং এআই ড্রয়িং বোর্ডের মতো স্মার্ট ফিচার। এসব এআই টুল লার্নিং এক্সপেরিয়েন্স উন্নত করা, তথ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা, সৃজনশীল কাজ সহজ করা এবং দৈনন্দিন প্রোডাক্টিভিটি বাড়ানোর লক্ষ্যে ডিজাইন করা হয়েছে।

ট্যাবলেটটিতে ভিডিও কল, বেসিক কন্টেন্ট তৈরি এবং ডকুমেন্ট স্ক্যান করার জন্য একটি ৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এছাড়াও, ওয়ানলিপ টেকনো ইকোসিস্টেম কানেক্টিভিটি বিভিন্ন টেকনো ডিভাইসের মধ্যে দ্রুত ও সহজ সংযোগ নিশ্চিত করে। ফলে স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য স্মার্ট ডিভাইস সমন্বিতভাবে ব্যবহার করে আরও স্মুথ ও কানেক্টেড ইউজার এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

টেকনো মেগাপ্যাড ২-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ট্যাবলেটটি দেশের অনুমোদিত সকল টেকনো আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য টেকনো বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com