1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন

  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০.১৬ পিএম
  • ১৬৬ Time View

ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর ১২৬তম শাখা ‘ভুলতা শাখা’ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিআরও আখলাসুর রহমান ভূঁইয়া, এসইভিপি ও হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসাইন, এসইভিপি ও হেড অব জিএসএসডি ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদ, বিএসপি, এনডিসি, পিএসসি (অবঃ) এবং এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ডিভিশন কাজী ফারহানা জাবিন। এছাড়া ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নবউদ্বোধিত ভুলতা শাখার মাধ্যমে রূপগঞ্জ ও আশপাশের এলাকার ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা ট্রাস্ট ব্যাংকের আধুনিক ও বহুমুখী ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। শাখাটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com