1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

টাইগার থ্রি’র সেটে সালমান-শাহরুখের ভিডিও ভাইরাল

  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩, ১১.০৭ এএম
  • ২৯৯ Time View

সুপারস্টার সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে ক্রমাগত গুঞ্জন চলছে। এবারের ছবিতে শাহরুখ খানকেও দেখা যাবে। যার কারণে ভক্তরা নজর রাখছেন সিনেমা সম্পর্কিত প্রতিটি তথ্যের দিকে।

এরই মধ্যে ‘টাইগার থ্রি’র সেট থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শাহরুখ খান ও সালমান খান দু’জনকেই দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে সালমান খান ও শাহরুখ খানকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রথমে সালমান খানকে টাইগার থ্রি’র সেটের দিকে এগিয়ে যেতে দেখা যায়। শাহরুখকে তার পেছনে হাঁটতে দেখা যায়।

জানা গেছে, গত মে মাসে মুম্বাইয়ের মাধ আইল্যান্ডে একটি অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত হয়েছিলেন সালমান ও শাহরুখ খান।

ভিডিওতে দেখা গেছে, সালমান একটি বাদামি টি-শার্ট পরে সেটের ভেতরে হাঁটছেন।

ভিডিওটি শেয়ার করে ফ্যান পেজে লেখা হয়েছে, কয়েক সপ্তাহ আগে ‘টাইগার থ্রি’র সেটে শাহরুখ খান ও সালমান খান। সালমান খান নেতৃত্ব দেবেন এবং আমরা তাকে অনুসরণ করার চেষ্টা করবো।

নির্মাতারা ছবিটির জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন। টাইগার থ্রি হবে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পঞ্চম ধাপ এবং টাইগার সিরিজের তৃতীয় অংশ। সুপার-সফল সিরিজটি এক থা টাইগার (২০১২) দিয়ে শুরু হয়েছিল এবং তারপর টাইগার জিন্দা হ্যায় (২০১৭), ওয়ার (২০১৯) এবং পাঠান (২০২৩) ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘টাইগার থ্রি’তে সালমানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ‘টাইগার থ্রি’র পর ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ ও সালমান। তবে এ বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com