1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

উখিয়ায় বন উজাড় করছে কয়লা ব্যবসায়ীরা, অভিযানে কাঠ জব্দ!

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১০.৩৩ এএম
  • ৩৩৪ Time View

উখিয়া: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালংয়ে বেড়েছে কয়লা ব্যবসায়ীদের দৌরাত্ম্য। প্রতিনিয়ত সুকৌশলে বন উজাড় করছে এসব ব্যবসায়ীরা। বন উজাড়ের পর লোকচক্ষু ও বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে গহীন অরণ্যে স্থাপন করে কাঠ পোড়ানোর চুল্লি। এসব চুল্লিতে পুড়ছে শত শত বনের কাঠ। অসদুপায় অবলম্বন করে আইন অমান্য করে কয়লা ব্যবসার দিকে ঝুঁকছে একটি চক্র।

বুধবার(৩১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইনানী রেঞ্জের জালিয়াপালং বিটের দক্ষিণ পাইন্যাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বনবিভাগ। এসময় বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা তিনটি চুল্লি তাৎক্ষণিক ভেঙে ফেলা হয়। অভিযানের নেতৃত্ব দেন জালিয়াপালং বিট কর্মকর্তা সোহেল হোসেন। 

তিনি জানান,” জালিয়াপালং দক্ষিণ পাইন্যাশিয়া এলাকায় সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে কাঠ পাচার করে বন উজাড় করছে একটি চক্র। তাদের দৌরাত্ম্য যেনো থামছেই না এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির জন্য ব্যবহৃত তিনটি চুল্লি গুড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঠ/লাকড়ি জব্দ করা হয়। বন উজাড় করে কয়লা তৈরি না করার জন্য স্থানীয়দের সতর্কবার্তা প্রদান করা হয়। এসময় উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। তথ্য উপাত্ত সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com