1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

খাদ্যসামগ্রী বিতরণ করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৯.৪২ পিএম
  • ৪৩৩ Time View

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন সম্প্রতি বঙ্গবাজার অগ্নিকাগুে ক্ষতিগ্রস্ত এবং ঢাকার বিভিন্ন বস্তিবাসী ও সুবিধাবঞ্চিতদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ১২,০০০ মানুষের মাঝে তৈরিকৃত খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

এই উদ্যোগটি রমজান মাসে বস্তিবাসী এবং ঢাকার উদ্বাস্তু এমন ২,০০০ মানুষের জন্য সেহরি প্রদানের মাধ্যমে শুরু হয়েছিল। এই প্রচেষ্টার অংশ হিসাবে, মোট ২,০০০ পরিবারের জন্য খাদ্য প্যাকেজও ছিলো। এই সুবিধাভোগী পরিবারগুলির মধ্যে ছিলো বঙ্গবাজারের অগ্নিকাগুের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন এক হাজার পরিবার এবং ১,০০০ নিম্ন আয়ের পরিবার যারা বস্তিতে বসবাস করে।

৫ জনের একটি পরিবারের ১৫ দিনের জন্য পর্যাপ্ত খাবার দিয়ে প্রতিটি প্যাকেজ সাজানো হয়েছে, যার মধ্যে চাল, ডাল, মশলাসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস রয়েছে। এছাড়া, খাদ্য নিরাপত্তায় পর্যাপ্ত পুষ্টি ও ক্যালোরি চাহিদার কথা বিবেচনা করে প্যাকেজগুলো তৈরি করা হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “দৈন্য পীড়িত মানুষদের মুখে খাবার তুলে তাদের দুঃখ-কষ্ট কিছুটা হলেও লাঘবের সুযোগ পেয়ে আমরা আনন্দিত। বঙ্গবাজার অগ্নিকাÐের ফলে শ্রমজীবী ও তাদের পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মর্মান্তিক দূর্ঘটনার রেশ কাটিয়ে নতুন জীবন শুরুর প্রচেষ্টায় তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত এবং তাদের জীবনকে যথাসম্ভব সহজ করে তুলতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই পদক্ষেপের মাধ্যমে আমাদের আশপাশের মানুষদের জীবনে লক্ষণীয় পরিবর্তন আসবে বলে আমি মনে করি।”

দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। টেকসই ও সমতার আদর্শকে কেন্দ্রে রেখে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

বিদ্যানন্দ ফাউন্ডেশন বাংলাদেশ সমাজকল্যাণ অধিদপ্তর অনুমোদিত একটি অলাভজনক সংস্থা। বিদ্যানন্দ বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণ ও সাহায্যে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com