1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

১৬ জেলায় বিএনপির জনসমাবেশ

  • আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩, ১১.০৩ এএম
  • ২৮০ Time View

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকাসহ ১৬ জেলায় একযোগে জনসমাবেশ করবে বিএনপি।

শুক্রবার (২৬ মে) আয়োজিত এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গেছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপির মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, দুপুর আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়কের পশ্চিম প্রান্তে জনসমাবেশ হবে। যদিও এতে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

তবে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বগুড়ায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মানিকগঞ্জে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, লক্ষ্মীপুরে আমীর খসরু মাহমুদ চৌধুরী, শেরপুরে বেগম সেলিমা রহমান, খাগড়াছড়িতে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু, পিরোজপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মাদারীপুরে যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নীলফামারী জেলার সৈয়দপুরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com