1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

ক্রিপ্টোকারেন্সির ফাঁদে ৭০ লাখ হারালেন যুবক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ২.০৩ পিএম
  • ৩৩৩ Time View

সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে লগ্নির নামে চলছে রমরমা প্রতারণা। জানা গেছে বাড়িতে বসেই ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করে প্রচুর টাকা রোজগারের টোপ দিচ্ছে দেশের কয়েকটি চক্র। সেই ফাঁদেই পা দিয়ে টাকা খুইয়েছেন কলকাতার কয়েকজন যুবক।

প্রায় ৭০ লক্ষ টাকা হাতানোর অভিযোগে লালবাজারের সাইবার থানা রাহুল ভার্মা নামে এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, উত্তর কলকাতার সিঁথির এক বাসিন্দার অভিযোগ, গত মার্চ মাসে হোয়াটসঅ্যাপে তার কাছে একটি মেসেজ আসে। তাকে টেলিগ্রামে তৈরি হওয়া একটি ওয়েব পোর্টালের মাধ্যমে টাকা লগ্নি করতে বলা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবক পুলিশের কাছে স্বীকার করে, সে গত বছরের জানুয়ারিতে একটি ক্রিপ্টো অ্যাকাউন্ট খোলে। একাধিক সোশ্যাল মিডিয়ায় ক্রিপ্টোকারেন্সির কেনাবেচা নিয়ে বিজ্ঞাপনও দেয়। লগ্নির কয়েক গুণ টাকা ফেরত পাওয়ার টোপ দেয় সে। তাতে কয়েকজন সাড়াও দেন। ক্রিপ্টোকারেন্সিতে অল্প টাকা লগ্নি করতে শুরু করেন তারা।

প্রথমদিকে অভিযুক্ত লগ্নির থেকে অনেক বেশি টাকাই ফেরত দিতে থাকে। তাতে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হয় অনেকের। তারা ক্রমে বেশি টাকা লগ্নি করতে শুরু করেন। অভিযুক্তরই একটি ব্যাং অ্যাকাউন্টে টাকা পাঠাতে থাকেন। কিন্তু বেশি পরিমাণ টাকা পাঠানো শুরু করতেই টাকা ফেরত দেওয়া বন্ধ করে দেয় সে।

এভাবে অভিযোগকারীর ৬৯ লক্ষ ৮৩ হাজার ৩৫৪ টাকা প্রতারণা করে অভিযুক্ত। তদন্ত করে গোয়েন্দারা উত্তর পূর্ব দিল্লির পূর্ব বাবরপুরে রাহুলের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে কলকাতায় নিয়ে এসে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com