1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

উখিয়ায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩, ২.৩০ পিএম
  • ২৯২ Time View

উখিয়া প্রতিনিধিঃ স্মার্ট ভূমিসেবা প্রদানের অঙ্গীকারে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। চলছে ২৮ মে পর্যন্ত।

সোমবার(২২ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমেদ। তিনি বলেন,” মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিসেবার মানও স্মার্ট করা হয়েছে। আপনারা ঘরে বসেও সেবা নিতে পারবেন। যেকোনো সমস্যা জাতীয় জরুরী নং ১৬১২২ এ ফোন করে সমাধান করা যাবে। বর্তমানে মানুষ ভুলপথে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হয়। যা খুবই অনাকাঙ্ক্ষিত। আপনারা সরাসরি আমাদের অফিসে আসবেন বা অনলাইনের মাধ্যমেও সেবা নিতে পারবেন। সবসময় সেবা দিতে উপজেলা ভূমি অফিস প্রস্তুত রয়েছে। আমাদের দায়িত্ব গ্রাহকদের সেবা দেওয়া।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম,উখিয়া থানার এসআই খায়ের, সার্ভেয়ার মোবারক হোসেন।

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী ইয়াসির আরফাত সিফাত ও অফিস সহকারী সানজিদা আফরীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রতন কান্তি দে সহ ভূমি সেবাপ্রার্থী ও অন্যান্যরা। অনুষ্ঠানে ভূমি সেবা সম্বলিত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সহকারী মো. রফিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com