1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

অভিনেতা হতে চান না শাহরুখ পুত্র আরিয়ান

  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৮.৫৮ পিএম
  • ২৫৫ Time View

ডেভিড লেটারম্যানের শো তে খোলামেলা আলোচনায় বসেছিলেন শাহরুখ খান। কথাবার্তায় সামনে আসে নানান ব্যক্তিগত তথ্য। ছেলেমেয়েদের জীবনের লক্ষ্য ও তাদের বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড সমস্যা নিয়েও কথা বলেন তিনি। আলোচনায় উঠে আসে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রসঙ্গও।

ছেলের অভিনয় ক্যারিয়ার নিয়ে অকপট বক্তব্য রাখেন বাদশা। তিনি জানান, একজন অভিনেতা হওয়ার জন্য যা প্রয়োজন, সেই রসদ/ আগ্রহ আরিয়ানের মধ্যে নেই।

আরিয়ান বেশ কিছু দিন আমেরিকায় ছিলেন। সেখানে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন তিনি। তবে অভিনয়ের বদলে লেখালেখির প্রতি আকর্ষণ তার।

শাহরুখ বলেন, আরিয়ানের মধ্যে অভিনেতা হওয়ার রসদ নেই, তা সে নিজেও জানে। তবে আরিয়ান একজন ভাল লেখক। আর আমি মনে করি মন থেকে না চাইলে অভিনেতা হওয়া যায় না। আরিয়ান আমাকে এ নিয়ে বলেছিল। তখন থেকেই আমি বিষয়টি উপলব্ধি করি।

বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান। জানা যায়, আরিয়ান মনে করেন, বাবার মতো অভিনয় করতে না পারলে লোকমুখে সমালোচিত হতে হবে তাকে। তাই অভিনেতা হওয়ার কোনো শখ নেই তার। বরং তিনি এমন এক পথে যেতে চান যেখানে তিনি সস্বতন্ত্রভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন।

জানা যাচ্ছে, শিগগিরই স্ক্রিনে আসছে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েবসিরিজ। অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ পাবে এটি। এই সিরিজে ডিরেক্টর ও এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন আরিয়ান। মোট ছয়টি এপিসোড সমন্বিত এই সিরিজের শ্যুটিং শুরু হবে এর মধ্যেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com