1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ২৫৫ Time View

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস’র (বিএবি) উদ্যোগে প্রথমবারের মত আয়োজিতব্য ‘শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’র লোগো উম্মোচন করা হয়েছে। শনিবার (৬ মে) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উম্মোচন করেন বিএবি’র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।

আয়োজক কমিটির চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিএসপি, এসইউপি, এনডিসি, শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ কমিটির প্রধান উপদেষ্টা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত।

বেসরকারি ব্যাংকগুলোকে নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উদ্ধৃত করে মোঃ নজরুল ইসলাম মজুমদার বলেন, আমরা সবসময় দেশের ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। এবার আমরা নিজেদের জন্যই টুর্নামেন্ট এর আয়োজন করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএবি’র সদস্য ব্যাংকসমূহের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় এবং ৩৩টি ব্যাংক দলের নিজস্ব কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৩ মে ২০২৩ বিকেল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com