1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

অভিনয়কে বিদায় জানাচ্ছেন সালমান খান!

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৩.১৪ পিএম
  • ২৫০ Time View

গেল সপ্তাহে বলিউডে নতুন ঘোষণা এসেছে, দীর্ঘ ২৫ বছর পর করণ জোহরের সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউডের বড় তারকা সালমান খান। আর এ ঘোষণার পরই বলিউডে গুঞ্জন উঠেছে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন সালমান। চুক্তিবদ্ধ হচ্ছেন না নতুন কোনো সিনেমায়। একের পর এক সিনেমায় ফ্লপের কারণেই নাকি এত বড় সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান।

ভারতীয় সংবাদমাধ্যম সালমানের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলছে, আগামী বছর ঈদে সালমান খানের নতুন কোনো সিনেমা মুক্তি পাবে না। বলিউডের বড় এই তারকার হাতে ৬টি সিনেমার প্রস্তাব এলেও তিনি একটিও করবেন না বলে জানিয়েছিন। আপাতত ‘টাইগার ৩’ নিয়েই ব্যস্ত ‘ভাইজান’। 

জানা গেছে, চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে এই সিনেমা। ‘টাইগার ৩’–এর মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করছেন তিনি। এই সিনেমাগুলোর ওপর নির্ভর করছে সালমান খানের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া।

এবারের ঈদে সালমান খানের  ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঠিকঠাক ব্যবসা করতে পারেনি বলেও ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ পায়। এ সিনেমা ঘিরে সালমান খানের প্রত্যাশা ছিল অনেক বেশি।  তিনি বলেছিলেন, এই সিনেমা যদি না চলে, তাহলে সিনেমার সব খরচ বহন করবেন সালমান নিজেই।

-টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com