1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

১৫ মে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৩.০৪ পিএম
  • ২৬৬ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সরকারি সফরে আগামী ১৫ মে নিজ জেলা পাবনা যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম সফর।

বুধবার (৩ মে) রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাবনা জেলার সফরসূচি প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবীরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৫ মে সোমবার বেলা এগারোটা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। দুপুর সোয়া একটায় পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। দুপুর একটা ২০ মিনিটে রাষ্ট্রপতি পাবনা জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। একটা ৩০ মিনিটে পাবনার আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। দুপুর ২টায় স্কয়ার বাগানবাড়ি পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করবেন তিনি। বিকেল চারটায় পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্নার এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করবেন। এরপর রাষ্ট্রপতি আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে আগামী ১৬ মে মঙ্গলবার সকাল ১০টায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে একই দিন বিকেল ৫টায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। ১৭ মে বুধবার বেলা ১১টায় পাবনা ডায়াবেটিক সমিতির অফিস পরিদর্শন এবং বিকেল ৫টায় নিজের নামে করা বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। ১৮ মে বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

রাষ্ট্রপতির পাবনা সফর ঘিরে তাকে নাগরিক সংবর্ধনা প্রদানের প্রস্তুতি নিয়েছেন পাবনাবাসী। বুধবার (৩ মে) সন্ধ্যায় পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া উপলক্ষে নাগরিক কমিটি গঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com