1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

দুবাই গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন সালমান

  • আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১২.৩৫ পিএম
  • ২৫৭ Time View

বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স তার ৫৮ ছুঁই ছুঁই। তবুও চিরকুমার তিনি। তার জীবনে কত নারীই তো এসেছেন। তাদের অনেকের সঙ্গেই তিনি সম্পর্কে জড়িয়েছেন বলেও শোনা যায়। সেই তালিকায় রয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা।

তবে বিয়েটা আর করা হয়ে ওঠেনি ভাইজানের। বিভিন্ন সময় তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সালমান জানিয়েছেন, তিনি সিঙ্গেল থাকতেই ভালোবাসেন। কিন্তু তার বিয়ের প্রসঙ্গ বারবারই উঠে এসেছে সংবাদ শিরোনামে।

সম্প্রতি নিজের ছবি ‘কিসি কি ভাই কিসি কা জান’র প্রচারে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানেই সরাসরি বিয়ের প্রস্তাব পেলেন সালমান।

মেরুন শার্ট আর কালো প্যান্টে দুবাই পৌঁছে অনুরাগীদের মাঝে হাজির হন ভাইজান। তাকে সামনাসামনি দেখে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। সেখানে তাকে ঘিরে নারী অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

তার এক তরুণী অনুরাগী ভিড়ের মাঝেই সালমানের সামনে উঠে দাঁড়িয়ে বলেন, ‘সালমান, মুঝসে শাদি করোগে?’ (তুমি কি আমায় বিয়ে করবে) সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান। ঠিক সেই সময় অন্য একজন বলে ওঠেন, ‘না সালমান, তুমি কখনো বিয়ে করবে না।’ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সম্মতি জানান সালমান।

অভিনেতা বলেন, ‘একদম ঠিক কথা বলেছ।’ সালমানের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। তবে একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজে মুখেই কবুল করেছিলেন কফি উইথ করণ-এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয়ে গেলেন চিরকুমারই।

-আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com