1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

শাকিব খানের নামে মামলা

  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ১.৩৭ পিএম
  • ২৬৪ Time View

ঢালিউড অভিনেতা শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ একে অপরের নামে মামলা ঠুকেছেন। রোববার (১৩ এপ্রিল) ঢাকার সিএমএম কোর্টে মো. রশিদুল আলমের আদালতে শাকিব খানের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৯/৫০০/৫০১ ধারায় মানহানির মামলা করেন এই প্রযোজক। মামলা নম্বর: সিআর-২৪৯/২৩ (রমনা)।

পুলিশের বিশেষ শাখা পিবিআইকে মামলাটির তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন প্রযোজক রহমত উল্লাহ ও তার আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া।

এর আগে শাকিব খানের বিরুদ্ধে ১৫ মার্চ ধর্ষণ, অসদাচরণ, মিথ্যা আশ্বাসের অভিযোগ এনেছিলেন রহমত উল্লাহ। এ বিষয়ে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন তিনি।

এ ঘটনার পরই রহমত উল্লাহকে ‘ভুয়া’ প্রযোজক বলে মন্তব্য করেন শাকিব। সেই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক মামলা করবেন বলেও জানান এ নায়ক।

এরপরই চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন শাকিব খান। সে সময় আদালত শাকিবের জবানবন্দি গ্রহণ করে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন। এবার শাকিবের বিরুদ্ধে পাল্টা মামলা ঠুকে দিলেন রহমত উল্লাহ।

অস্ট্রেলিয়াপ্রবাসী প্রযোজক রহমত উল্লাহ নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রযোজক। এ ছবিতে কেন্দ্রিয় চরিত্রে ছিলেন শাকিব। এ সিনেমা ঘিরেই শাকিব-রহমত উল্লাহর দ্বন্দ্ব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com