1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উখিয়ায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপন

  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৫.২৯ পিএম
  • ২৮৭ Time View

উখিয়া: উখিয়ায় বনবিভাগের জায়গায় অবৈধভাবে স্থাপন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে দেখা মিলে প্রায়ই সবকটি স্থানীয়দের বসতিতে মিটারসহ বিদ্যুৎ সংযোগ। লম্বাশিয়া ক্যাম্পের অভ্যন্তরে বসবাসরত স্থানীয়রা জানায়,একটি মিটারের জন্য ২০হাজার টাকা ব্যয় করতে হয়েছে। কয়েক মাস পরপর অতর্কিত অবস্থায় এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ। এভাবে নোটিশ ছাড়া এসে লাইন বিচ্ছিন্ন করার ফলে আমরা অসহনীয় দুর্ভোগের মধ্যে রয়েছি।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”সংরক্ষিত  বনভূমিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া আইনগতভাবে  নিষিদ্ধ।”

মঙ্গলবার(১১ এপ্রিল) সকালে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম শুরু করে বনবিভাগ। উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সহযোগিতায় ২৩ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ও সার্ভিস তার জব্দ করে নিয়ে আসা হয়।

রেঞ্জ কর্মকর্তা বলেন,”আইন না মেনে যেসব সংযোগ স্থাপন করা হয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সহযোগিতায় লম্বাশিয়া ক্যাম্পের ২৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।”

উখিয়া উপজেলার সংরক্ষিত বনভূমিতে অসংখ্য অবৈধ সংযোগ রয়েছে। পল্লী বিদ্যুৎ অফিসের রহস্যজনক ভূমিকার কারণে আইনগতভাবে নিষিদ্ধ থাকার পরেও মিটার স্থাপন করা অবস্থায় দেখা যায়। একদিকে রোহিঙ্গা ক্যাম্প,অন্যদিকে ঘন বসতি ও সংরক্ষিত বনভূমিতে যত্রতত্র বিদ্যুৎ সংযোগে দূর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায়না। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com