1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

যুদ্ধে নামছেন সালমান-শাহরুখ

  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৫.৫০ পিএম
  • ২৬৬ Time View

২০২৪ সালটা দুর্দান্তভাবে শুরু হবে বলেই মনে হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির। কারণ, সে বছর দর্শকরা পর্দায় উপভোগ করার সুযোগ পাবেন সালমান ও শাহরুখ খানের যুদ্ধ দেখার।

ব্যক্তিগত নানা কারণে বাস্তবে বলিউডের এ দুই খানকে লড়াই করতে দেখেছে বলিউড ইন্ডাস্ট্রি। মিডিয়ার কল্যাণে তাদের লড়াইয়ের ফুটেজও দেখেছেন দর্শকরা। তবে সে যুদ্ধ এখন সিনেমার রুপালি পর্দায় হলে কেমন হয়?

বলিউডে সালমানের সবশেষ ব্যবসাসফল ছবি টাইগার। আর শাহরুখের সবশেষ ব্যবসাসফল ছবি পাঠান। তাই এ দুই ছবির সাফল্যের লড়াই পর্দায় আনতে চাইছেন প্রযোজক-পরিচালকরা।

আর সে চিন্তা থেকেই সম্প্রতি যশ রাজ ফিল্মস ঘোষণা দিয়েছে, এবার মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ ও সালমান। রুপালি পর্দায় এ দুই খানের যুদ্ধ হওয়া সিনেমার নামও ঠিক করে ফেলেছেন তারা। ‘টাইগার ভার্সেস পাঠান’ নামের এ সিনেমায় একসঙ্গে পর্দায় যুদ্ধে নামছেন এ দুই মহারথি।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার বরাতে জানা যায়, ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। আকাশচুম্বী হবে এ সিনেমার বাজেট। সালমান ও শাহরুখের পারিশ্রমিক ছাড়াই সিনেমা তৈরির বাজেট ধরা হয়েছে আনুমানিক ৩০০ কোটি রুপি।

দুই ‘খান’ অভিনীত এই ছবিই হতে চলেছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি। তাই এ সিনেমা থেকে আয়ও হবে বলিউড ইন্ডাস্ট্রিতে এক ইতিহাস।

তাই সিনেমায় দুই খানের কেউই পারিশ্রমিক নিতে চাচ্ছেন না সিনেমাটিতে অভিনয়ের জন্য। সালমান আর শাহরুখ উভয়েই আগ্রহ প্রকাশ করেছেন সিনেমাটির লভ্যাংশের ভাগীদার হতে। তাহলে বোঝা যাচ্ছে, আসন্ন নতুন বছরে দর্শকদের কোন ধামাকা দিতে চলেছে এ দুই বিগ খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com