1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

লাখ টাকায় পোড়া জিন্স-শাড়ি কিনলেন অপূর্ব-সাবিলা

  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১২.৩৫ পিএম
  • ৩৮৬ Time View

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারী ছুঁয়ে গেছে দেশের তারকাশিল্পীদের মন। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। ভারাক্রান্ত বিনোদন অঙ্গনের মানুষেরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দুঃখ প্রকাশ করেছেন।

বঙ্গবাজারে আগুনে আংশিক পোড়া কাপড় কিনছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ১ লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া একটি জিন্স প্যান্ট ও শাড়ি কিনেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাবিলা নূর। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে সংগঠনটি জানিয়েছে, জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ১ লাখ টাকায় একটি পোড়া জিন্স কিনেছেন। অন্যদিকে অভিনেত্রী সাবিলা নূর ১ লাখ টাকায় পোড়া একটি শাড়ি কিনেছেন। বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকানিদের স্বার্থে এগুলো কিনেছেন তারা। এসব পোড়া কাপড় এবারের ঈদে সেরা কালেকশন হিসেবে থেকে যাবে।

এ বিষয়ে সাবিলা নূর বলেন, ‘আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারাও করুন। আপনার আমার সাহায্যে ক্ষতিগ্রস্ত যারা তারা পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন।’

নগদ এক কোটি টাকা তুলে তা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দিতে চায় সংগঠনটি। সচেতনতা বাড়াতে তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করার কথা আগেই জানায় সংগঠনটি। তারই ধারাবাহিকতায় অনেকে যুক্ত হয়েছেন।

অপূর্ব-সাবিলা ছাড়াও বঙ্গবাজারে আগুনে পোড়া কাপড় কিনেছেন— গায়ক তাহসান খান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, নিপুণ, গায়িকা কোনাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com