1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

৮ মাসে ১,৩৮২ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৫.৪১ পিএম
  • ৩১৭ Time View

আমদানির তুলনায় রপ্তানি কম হওয়ায় দেশের বাণিজ্য ঘাটতি বাড়ছেই। বৈদেশিক মুদ্রার ব্যয় বেশি হওয়ায় ডলার সংকট প্রকট আকার ধারণ করছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ১ হাজার ৩৮২ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় ডলার প্রতি ১০৫ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ১১০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে মোট ৪ হাজার ৮৭৯ কোটি ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে দেশে। গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ২৭ শতাংশ কম আমদানি হয়েছে। আগের অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ৫ হাজার ৪৩৭ কোটি ডলারের বিভিন্ন পণ্য আমদানি করেছিলো বাংলাদেশ।

এছাড়া আমদানির বিপরীতে এসময় রপ্তানি হয়েছে ৩ হাজার ৪৯৬ কোটি ডলারের পণ্য। যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৪৫ শতাংশ বেশি। গত বছর একই সময়ে ৩ হাজার ১৯৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিলো।

এদিকে ডিসেম্বর শেষে দেশে বাণিজ্য ঘাটতি ছিলো ১ হাজার ২৩০ কোটি ডলার। অর্থাৎ চলতি বছরের প্রথম দুই মাসেই বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৫২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের এলসি খোলা নিয়ে নানা পদক্ষেপের কারণে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে। অপ্রয়োজনীয় পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করায় ধীরে ধীরে আমদানি ও রপ্তানির ব্যবধান কমে আসছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতিও ৪৩৮ কোটি ডলার ছাড়িয়েছে। যা দেশীয় মুদ্রায় ৪৫ হাজার ৯৯০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি শেষে সেবা খাতে দেশের আয় হয়েছে ৫৮৩ কোটি ডলার। অন্যদিকে সেবা খাতে দেশের ব্যয় ৮৩৯ কোটি ডলার। এতে সেবা খাতের ঘাটতি দাঁড়িয়েছে ২৫৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিলো ২৪২ কোটি ডলার।

এছাড়া সামগ্রিক লেনদেনেও বড় ঘাটতিতে পড়েছে বাংলাদেশ। ফেব্রুয়ারি শেষে সামগ্রিক লেনদেনের (ঋণাত্মক) অঙ্ক দাঁড়িয়েছে ৭৯৪ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে (ঋণাত্মক) ২২২ কোটি ডলারের ঘাটতি ছিলো।

তবে আলোচ্য সময়ে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। এই আট মাসে এফডিআই এসেছে ৩৫০ কোটি ডলার। যা এর আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৯১ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের প্রথম আট মাসে ৩১৩ কোটি ডলারের বিনিয়োগ এসেছিলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com