বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভোটারদের রাজনৈতিক মনোভাব বদলাচ্ছে: নতুন জরিপে গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আজ ইসির উচ্চপর্যায়ের সভা ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে বাংলাদেশে প্রথম ‘আইনের মেলা’ অনুষ্ঠিত নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দি সিরিয়াল অভিনেতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৭৩ Time View

হিন্দি সিনেমার পাশাপাশি হিন্দি সিরিয়ালের অভিনয় শিল্পীরাও বেশ জনপ্রিয়। আর তাদের এই জনপ্রিয়তাই তাদেরকে সবার কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রেখেছে। এই তারকারা কোন নাটকে অভিনয় করছেন বা ব্যক্তি জীবনে কি করছেন সব কিছুই জানতে চান তার ভক্তরা।

হিন্দি সিরিয়ালের তেমনি এক জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। বর্তমানে অভিনয়ে তার উপস্থিতি অনেকটাই কম। টিভির পর্দায় তেমন দেখা যায় না বললেও ভুল হবে না। এদিকে লুকিয়ে বিয়ে করার কারণে সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন ভিভিয়ান। শুধু তাই নয়, জানা গেছে তাদের একটি কন্যা সন্তানও হয়েছে।

এসবের মধ্যেই এবার তাকে নিয়ে সামনে এসেছে নতুন খবর। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভিভিয়ান ডিসেনা। আর এ খবর জানিয়েছেন নিজেই।

ভিভিয়ান ডিসেনা জন্মসূত্রে খ্রিষ্টান হলেও ২০১৯ সালে এ ধর্ম ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে ভিভিয়ান বলেন, ‘আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিষ্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই।’

সাক্ষাৎকারে বিয়ে-সন্তানের কথাও স্বীকার করে ভিভিয়ান জানান, এক বছর আগে মিসরীয় এক নারীকে বিয়ে করেন। মিসরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এসব তথ্য উল্লেখ করে ভিভিয়ান বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত। আমার ৪ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ে ও সন্তানের খবর আমি জানাতাম। কিন্তু তার জন্য সঠিক সময় প্রয়োজন ছিল।’

কিছু দিন ধরে বিয়ে-সন্তান ও ধর্ম পরিবর্তনের নানা গুঞ্জন শোবিজ অঙ্গনে উড়ছে। এ বিষয়ে ভিভিয়ান বলেন, ‘এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাকে নিয়ে তৈরি নানারকম গুঞ্জনের অবসান ঘটুক।’

– হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS