1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Title :
বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি

ব্রাজিলকে হারিয়ে দিলো মরক্কো

  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১.৪২ এএম
  • ৩০৬ Time View

গত বিশ্বকাপটি ছিল মরক্কোর জন্য স্বপ্নময়। বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো দলকে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিল আফ্রিকার দেশটি। অন্যদিকে হেক্সা মিশনে নেমে ব্রাজিল থমকে গিয়েছিল কোয়ার্টার ফাইনালেই।

বিশ্বকাপ ব্যর্থতার পর প্রথমবার মাঠে নেমে প্রীতি ম্যাচে মরক্কোর কাছে এবার হেরে গেলো ব্রাজিলও। রোববার গ্র্যান্ড স্টাডে ডে টেঙ্গার স্টেডিয়ামে স্বাগতিকরা ২-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

চোটের কারণে এই ম্যাচে ছিলেন না ব্রাজিলের সেরা তারকা নেইমার। অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকাজয়ী দলের কোচ রেমন মেনেজেস তার কাছে থাকা তরুণ অস্ত্র পরীক্ষাও করেছেন। কিন্তু ছন্নছাড়া ফুটবল খেলে হারতে হয়েছে সেলেসাওদের।

যদিও বল দখল আর শটের হিসেবে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল। তবে নিজেদের মাঠে মরক্কোও কম যায়নি। তারা ১১ শটের ৩টি লক্ষ্যে রাখে, যার দুটিই হয়েছে গোল। অন্যদিকে ১৪ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখা ব্রাজিল গোল করেছে একটি।

ম্যাচের ২৯ মিনিটে পিছিয়ে পড়ে ব্রাজিল। তাদের রক্ষণের ভুলে বল পেয়ে গোল করে মরক্কোকে এগিয়ে দেন বাওফল। ৬৭ মিনিটে কাসিমিরো সমতা ফিরিয়েছিলেন। এই গোলে কিছুটা ভাগ্যের সহায়তা ছিল। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো বলটি ধরলেও তা ফস্কে বেরিয়ে যায়।

এরপর দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টায় আক্রমণ পাল্টা আক্রমণ চালায়। ৭৯ মিনিটে আরেক গোল পেয়ে যায় মরক্কো। সাবিরি দারুণ ফিনিশিংয়ে ২-১ করেন। শেষ পর্যন্ত ওই লিড নিয়েই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com