1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

গাইবান্ধার ভুমি অফিসে দালালের চক্রান্তের স্বীকার ভূমি সহকারী কর্মকর্তা

  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ১০.১৯ পিএম
  • ২৬৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সদর উপজেলার বাঁদিয়াখালি ইউনিয়ন ভূমি অফিসকে দালাল মুক্ত রাখার উদ্যোগ নেয়ায় খোদ ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধেই অনিয়মের অভিযোগ আনে চিহ্নিত একটি দালাল চক্র। এলাকার লোকজনকে নিয়ে মানববন্ধনের আয়োজন করতে মাইকিং করলেও সচেতন এলাকাবাসী এক হয়ে তাদের অসাধু উদ্দেশ্যেকে বন্ধ করে মাইক আটক করে। পরে সচেতন এলাকাবাসীর শক্ত অবস্থানের কারণে মানববন্ধন করতে পারেনি সেই দালাল চক্রটি।

রোববার (১৯ মার্চ) দুপুরে সরজমিনে গিয়ে জানা যায়, গত ৫ থেকে ৭ বছর আগে ভূমি অফিস থেকে অবসর নেয়া পিয়ন আব্দুস সামাদ ও তার সহযোগী গীরেন দীর্ঘদিন ধরে ওই ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজনের নিকট থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিত। শুধু তাই নয়, স্থানীয় হওয়ায় তারা ওই ভূমি অফিসের ভলিয়ম বই সহ অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র কৌশলে অফিসের বাইরেও নিয়ে যেত। এসব অন্যায় অনিয়ম কর্মকাণ্ড গুলো জানতে পেরে বর্তমান ভূমি সহকারী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম খন্দকার তাদেরকে বাধা দেয়ায় অবসরপ্রাপ্ত ওই পিয়ন আব্দুস সামাদ ক্ষিপ্ত হয়ে উল্টো তার বিরুদ্ধে মানববন্ধনের মাইকিং ছেড়ে দেয়। এ ঘটনা জানাজানি হলে বাদিয়াখালী ইউপি চেয়ারম্যান সাথে সাথেই ওই দালাল চক্রের মানববন্ধনের প্রচার কাজে ব্যবহৃত মাইকিং বন্ধ করে দেন।

পরে বাঁদিয়াখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সরকার সহ স্থানীয় অসংখ্য সচেতন এলাকাবাসী ওই দালাল চক্রের মূল হোতা অবসরপ্রাপ্ত পিয়ন আব্দুস সামাদ ও তার সহযোগী গিরেনের এই অপপ্রচার ও মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে সোচ্চার হয়ে দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে বাঁদিয়াখালি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম খন্দকার বলেন, এই অফিসকে আমি দালাল মুক্ত করতে চেয়েছি। সে জন্য ওরা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

অপরদিকে অভিযুক্ত অবসরপ্রাপ্ত পিয়ন আব্দুস সামাদ ও তার সহযোগী গিরেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com