শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে টিক্যাবের ৫ দাবি বাংলাদেশে এলো টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন: মুহাম্মদ আতা উল্লাহ খান

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ফিফার বড় অনুদান ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৯ Time View

তুরস্ক-সিরিয়ার পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে ফিফা। এমনকি প্রয়োজনে আরও অর্থসহায়তারও আশ্বাস দিয়েছে তারা। ফিফা ছাড়াও অনেক আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা এই অসহায় মানুষের অর্থসহায়তা দিয়ে আসেছে।

৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার রেকর্ড ভূমিকম্পে এখন সব হারিয়ে নিঃস্ব তুরস্ক-সিরিয়ার মানুষ। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ হাজারেরও বেশি। গৃহহীনও হয়েছে অনেক মানুষ।

এই অসহায় মানুষের জন্য যে যার জায়গা থেকেই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও। ১০ লাখ ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে ফিফা। সামনে আরও সহায়তা দেয়ার কথাও জানিয়েছে।

শুক্রবার ফিফার এক বিবৃতিতে জানিয়েছে, তারা তুর্কি ফুটবল ফেডারেশন ও সিরিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি সংস্থার সঙ্গেও পরামর্শ করেছে। টিএফএফ ও এসএফএর জন্য তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেয়ার সময় অবশ্যই পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গগত শুক্রবারই ইংলিশ প্রিমিয়ার লিগ সংস্থা ১০ লাখ পাউন্ড অনুদান দিয়েছে। এ ছাড়া উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন সংস্থা, তুরস্ক ও সিরিয়ায় মানবিক কার্যক্রমে সহয়তা করার জন্য প্রাথমিকভাবে ২ লাখ ইউরো দিয়েছে। প্রয়োজনে আরও অর্থসহায়তা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS