1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

 এসো বন্ধুত্বের টানে : নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এসএসসি ১৯৯৭ ব্যাচের উদ্যোগে স্মরণিকা ‘বন্ধন চিরন্তন’-এর মোড়ক উন্মোচন

  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬.৩৫ পিএম
  • ১৯৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘বন্ধন চিরন্তন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মিলনমেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আব্দুল কাদের ও রবিউল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ শফিকুজজামান।

স্মরণিকা আয়োজন কমিটির পক্ষে বক্তব্য রাখেন নাজমুন নাহার মিতা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থী বন্ধুদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এসএসসি ১৯৯৭ ব্যাচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন মহৎ ও স্মরণীয় উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আবেগাপ্লুত প্রাক্তন শিক্ষকরা বলেন, দেশের যে প্রান্তেই থাকো না কেন—দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাও, এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইজি, দিলরুবা, সিমা, ওসমান, সুমন, হান্নান, ইকবাল, সেলিম রেজা, আব্দুর রহিম, জেসমিন সুলতানাসহ ৯৭ ব্যাচের অন্যান্য সদস্যরা।

শেষপর্বে আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মো. সিরাজুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. বেলাল হোসেন।

উল্লেখ্য, স্মরণিকা ‘বন্ধন চিরন্তন’ প্রাক্তন বন্ধুদের বন্ধন, স্মৃতি ও ভালোবাসার প্রতীক হিসেবে আগামী দিনগুলোতেও প্রেরণার উৎস হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com