1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

আয় বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.১৩ পিএম
  • ২২১ Time View

ফ্রিল্যান্সার ও আইসিটিখাত সহ অন্যান্য সেবা রপ্তানিকারকদের আয় বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এলক্ষ্যে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে রপ্তানিকারকদেরকে প্রয়োজনীয় ইআরকিউ হিসাব খোলার নির্দেশনা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সকল অনুমোদিত ডিলার (এডি) ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আইসিটি খাতে নানারকম ব্যয় বিদেশে পাঠাতে হয়। তবে আইসিটিখাতের সংশ্লিষ্টরা মনে করেন, ফ্রিল্যান্সারদের নামে ইআরকিউ হিসাব না থাকায় কার্ড সুবিধার আওতায় সহজ উপায়ে বৈদেশিক লেনদেন তাদের পক্ষে করা সম্ভব হয় না। তাছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ফ্রিল্যান্সারদেরকে এডি ব্যাংক শাখা নয় এমন ব্যাংক শাখা ইআরকিউ হিসাবসহ কার্ড সেবা প্রদান করতে পারেনা।

এডি শাখা নয় এমন ব্যাংকের মাধ্যমে আয় প্রত্যাবাসনের ক্ষেত্রে নিকটবর্তী এডি শাখা বা সেন্ট্রাল ট্রেড প্রোসেসিং সেন্টার কিংবা প্রধান কার্যালয়ের সহায়তায় ইআরকিউ হিসাব খোলা ও কার্ড সার্ভিস সুবিধা প্রদানের জন্য সার্কুলারে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আয় প্রত্যাবাসনের ক্ষেত্রে সেটেলমেন্ট ব্যাংককে ইআইকিই হিসাব খোলাসহ আন্তর্জাতিক কার্ড ইস্যূর ব্যবস্থা করার জন্যও বলা হয়। আইসিটি খাতসহ সেবাখাতের রপ্তানিকারকদেরকে ইআরকিউ হিসাব খোলার সুবিধাসহ আন্তর্জাতিক কার্ড প্রদানের ব্যবস্থা করার ফলে এখাতে আয়  বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com