1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

রংপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১৪ এএম
  • ৩২৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর টাউন হল চত্বরে শান্তিতে সমাবেশ শুরু হয়। এতে আওয়ামী লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এবং সফুরা বেগম রুমি, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক আবুল কাশেম।

মির্জা আজম বলেন, বিএনপি সমাবেশের নামে যাতে কোনো নৈরাজ্য এবং জনগণের সঙ্গে কোনো সমস্যা সৃষ্টি না করে সে কারণেই আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক দিয়েছে।

অন্যান্য বক্তারা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি অব্যাহত। দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে তারা। 

তবে সমাবেশে জামায়াত ও শিবিরের এসব কর্মকাণ্ডকে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com