1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়ানোর নির্দেশ

  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ১০.১৫ পিএম
  • ৮৫৬ Time View

দেশে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রণের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই অবস্থায় সংক্রমণ প্রতিরোধে ব্যাংকে গ্রাহকদের উপস্থিতি নিরুৎসাহিত করতে প্রযুক্তিনির্ভর সেবা ও লেনদেন বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

এসময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর এটিএম বুথ, মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টসহ সংশ্লিষ্ট ক্যাশ আউট স্থানগুলোয় পর্যাপ্ত নগদ টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসব প্রতিষ্ঠানের শাখা ও অফিসে গ্রাহকদের উপস্থিতি নিরুৎসাহিত করতে প্রযুক্তিনির্ভর সেবা ও লেনদেন বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সব তফসিলি ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের কাছে প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সীমিত জনবল নিয়ে কার্যক্রম চলছে। এজন্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোয় গ্রাহকদের উপস্থিতি কমাতে অনলাইন লেনদেন, এটিএম সেবা, মোবাইলভিত্তিক লেনদেন, ই-ওয়ালেট ও বিভিন্ন কার্ডভিত্তিক লেনদেন বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে ব্যাংকগুলোকে পরিকল্পনা করে তা বাস্তবায়ন করতে হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর যেসব স্থান থেকে নগদ টাকা তোলার সুযোগ আছে, যেমন-এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং এজেন্ট, এজেন্ট ব্যাংকিংয়ের বুথ, উপশাখা ইত্যাদি স্থানগুলোয় নগদ টাকার সরবরাহ বাড়াতে হবে। গ্রাহকদের সশরীরে উপস্থিতি কমাতে অনলাইনে এসব লেনদেনে উৎসাহিত করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ পরিস্থিতিতে সাইবার আক্রমণের আশঙ্কা বেড়ে যায়। তাই ব্যাংক ও সব ধরনের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে সাইবার ঝুঁকি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ব্যাংক ও সব ধরনের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। নির্দেশনাটি শিগগিরই কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com